Tense | Simple present tense শেখার সহজ কৌশল

Admin
0
Tense Simple present tense শেখার সহজ কৌশল




আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সকলেই Tense শিখাবো খুব সহজ নিয়মে তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো - 


Tense কী: 

কাজটি কখন হয়েছে—এটা যে ভাষা দিয়ে বোঝানো হয়, সেটাই Tense। যেমন ধরুন আমরা যখন বলি—
  • কাজ এখন হচ্ছে (Present)
  • কাজ আগে হয়েছে (Past)
  • কাজ পরে হবে (Future)
উদাহরণ দেখুন - 

  • আমি ভাত খাচ্ছি। - অর্থাৎ এখন কাজটি চলছে।
  • আমি ভাত খেয়েছি/খেয়েছিলাম। অর্থাৎ খাওয়া কাজটি হয়ে গেছে।
  • আমি ভাত খাব। অর্থাৎ খাওয়া কাজটি ভবিষ্যতে হবে।
মনে রাখবেন Tense দিয়ে কাজের সময় বোঝানো হয়।
তাই এই Tense কে মূলত ৩ ভাগে ভাগ করা যায় যথা -
  1. Present Tense 
  2. Past Tense 
  3. Future Tense 
কিন্তু মনে রাখবেন এই ৩ টি Tense আবার ৪ টি করে ভাগ আছে তাই সর্বমোট ১২ টি Tense রয়েছে যেমন -

Present Tense 

  1. Simple Present
  2. Present Continuous
  3. Present Perfect 
  4. Present Perfect Continuous 

Past Tense 

  1. Simple Past 
  2. Past Continuous 
  3. Past Perfect 
  4. Past Perfect Continuous

Future Tense

  1. Simple Future
  2. Future Continuous
  3. Future Perfect
  4. Future Perfect Continuous

Tense বাংলায় চেনার সহজ কৌশল 

কোনটা কোন Tense বাংলায় চিনতে হলে ঘড়ি মধ্যে ক্রিয়া বিভক্তি গুলা মনে রাখুন যেমন -
  1. ই, ও, এ, য় থাকলে - Simple present tense 
  2. ছে, ছি, ছ থাকলে - Present continuous tense 
  3. য়েছি, য়েছো, য়েছে থাকলে Present perfect tense 
  4. সময় ধরে + ছে, ছি, ছ থাকলে Present perfect continuous tense 
  5. এ + ছিলাম, ছিলে, ছিল / ল, লে, লাম থাকলে - Simple past tense 
  6. ছিলাম, ছিলে, ছিল থাকলে - Past continuous tense 
  7. এ + ছিলাম, ছিলে, ছিল থাকলে Past perfect tense 
  8. সময় ধরে + ছিলাম, ছিলে, ছিল থাকলে - Past perfect continuous tense 
  9. ব, বে, বেন থাকলে Simple Future 
  10. তে + থাকব, থাকবে, থাকবেন থাকলে- Future continuous tense 
  11. এ + থাকব, থাকবে, থাকবেন থাকলে Future perfect tense 
  12. সময় ধরে + তে থাকব, থাকবে, থাকবেন থাকলে Future perfect continuous tense 




English বাক্য দেখে Tense চেনার কৌশল 

কোনটা কোন Tense ইংরেজি বাক্য দেখে চিনতে হলে ঘড়ি মধ্যে Helping verb গুলা মনে রাখুন যেমন -

  1. do, does থাকলে - simple present tense 
  2. am, is, are থাকলে - Present continuous tense 
  3. have, has থাকলে - Present perfect tense 
  4. have/has been থাকলে - Present perfect continuous tense
  5. did থাকলে - Simple past tense 
  6. was, were থাকলে - Past continuous tense 
  7. had থাকলে Past perfect tense 
  8. had been থাকলে Past perfect continuous tense 
  9. will/shall থাকলে - Simple future tense 
  10. will be থাকলে - Future continuous tense 
  11. will have থাকলে - Future perfect tense 
  12. will have been থাকলে - Future perfect continuous tense 





Simple Present Tense

Subject + Verb/s,es + Object (Affirmative)

আমি ভাত রান্না করি - I  cook rice.
আমরা ভাত রান্না করি - We cook rice.
তুমি ভাত রান্না করো - You cook rice.
তোমরা ভাত রান্না করো - You cook rice.
তারা ভাত রান্না করে - They cook rice.
সে ভাত রান্না করে - He/She cooks rice. 

* মনে রাখুন যদি Simple present tense এর Subject গুলো 3rd person singular number হয় অর্থাৎ (he, she, name, it হয়) তাহলে Verb এর শেষ s/es যোগ করতে হয়। 

* আরো মনে রাখুন যদি কেনো Verb এর শেষে sh, ch, s, o, x, z থাকলে তাহলে verb এর শেষে es লাগাতে হবে।আর ওই বর্ণগুলো না থাকলে তাহলে s লাগবে।

রহিমা রান্না করে - Rahima cooks rice.
ইমরান রান্না করে - Imran cooks rice.

Subject + do/does not + verb + object (Nagative)

আমি ভাত রান্না করি না - I do not  cook rice.
আমরা ভাত রান্না করি না - We do not cook rice.
তুমি ভাত রান্না করো না- You do not cook rice.
তোমরা ভাত রান্না করো না - You not cook rice.
তারা ভাত রান্না করে না - They do not cook rice.
সে ভাত রান্না করে না - He/She does not cook rice. 
রহিমা রান্না করে - Rahima does not cook rice.
ইমরান রান্না করে - Imran does not cook rice.

Do/Does + subject + verb + object + ? (Interrogative)

আমি কি ভাত রান্না করি? - Do I cook rice?
আমরা কি ভাত রান্না করি? - Do We cook rice?
তুমি কি ভাত রান্না করো? - Do You cook rice?
তোমরা কি ভাত রান্না করো? - You cook rice?
তারা কি ভাত রান্না করে? - Do They cook rice?
সে ভাত কি রান্না করে? - Does He/She cook rice?
রহিমা কি রান্না করে? - Does Rahima cook rice?
ইমরান কি রান্না করে? - Does Imran cook rice?

WH-Q 

WH Words + do/does + Subject + Verb + object + ?

আমি কখন ভাত রান্না করি? - When do I cook rice?
আমরা কেনো ভাত রান্না করি? - Why do we cook rice?
তুমি কখন ভাত রান্না করো? - When do you cook rice?
তোমরা কেনো ভাত রান্না করো?- Why do you cook rice?
তারা কীভাবে ভাত রান্না করে? - How do they cook rice?
সে কোথায় ভাত রান্না করে? - Where does he/she cook rice?


A থেকে z পর্যন্ত বাংলা সঠিক উচ্চারণ

বাংলা নামের ইংরেজি বানান

বাংলা বর্ণের ইংরেজি উচ্চারণ

English Reading শেখার সহজ উপায়!

English Spelling - ইংরেজি বানানের নিয়ম

English Spelling in Bengali - ইংরেজি বানান

English Week Name - ইংরেজি 12 মাসের নাম

Tense চেনার সহজ উপায়

Past tense সহজ বাংলায় শিখুন

Spoken English Online Course with Bengali

Vowel কাকে বলে কত প্রকার ও কি কি?

Vowel sounds in English

was were - ব্যবহার শিখুন সহজে

Narration change শেখার সহজ কৌশল

Narration Change Rules in Bengali

direct indirect narration

Direct to indirect speech Example with Bengali meaning

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top