Article in english grammar in bengali examples

Admin
0
Article in english grammar in bengali examples






Article in english grammar in bengali

ARTICLES:

ইংরেজি ভাষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য a. an ও the-র বহুল ব্যবহার। বাংলায় কিন্তু 'একটি' (a, an) বা 'টি', 'খানি' (the) শব্দগুলি এতটা আমরা ব্যবহার করি না। যখন বই পড়ছি, বলি-আমি এখন বই পড়ছি; বলি না-আমি এখন একখানি বই পড়ছি। স্পষ্টই বোঝা যায় যে বস্তা একখানিই বই পড়ছেন; কেননা একসলো একাধিক বই পড়া তো বাস্তবে আর সম্ভব নয়। কিন্তু ইংরেজিতে ৪ (একখানি) এই কথাটি বলতে বা লিখতেই হবে; বলতেই হবে-I am now reading = book. ঠিক একইভাবে বাংলায় আমরা বলি গোরু গৃহপালিত জন্তু। বলি না-গোরুটি একটি গৃহপালিত জন্তু। কিন্তু ইংরেজিতে The cow is a domestic animal, বলতেই হবে; নয়তো ভুল হবে। সুতরাং a, an ও the-এর ব্যবহার সম্বন্দ্বে স্বচ্ছ ধারণা প্রয়োজন। মনে রেখো, আক্ষরিক অর্থে এগুলি adjective বা বিশেষণ, কেননা এরা বিশেষ্যের স্বভাব নিরূপণ করে। কিন্তু article হিসেবে এরা আসলে অবায়, কেননা এদের রূপের কোনো পরিবর্তন ঘটে না। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবার জন্য ব্যবহৃত হয় না বলে A এবং An-কে Indefinite Article বলে। The কিন্তু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবার জন্য ব্যবহৃত হয়; তাই The-কে বলা হয় Definite Article. নীচের ছকটি দেখে বিষয়টি পুরোটাই বোঝা যাবে।



A, AN ব্যবহারের নিয়ম 

Singular Countable Noun (গণনাযোগ্য একবচনাত্মক বিশেষ্য)-এর আগে Indefinite Article ব্যবহৃত হয়। যেমন-a book, an apple ইত্যাদি।


[i] Consonant sound (ব্যঞ্জনধ্বনি)-এর আগে a বসে। a bag, a B.A.; a map. অনুরূপে, Vowel sound (স্বরধ্বনি) এর আগে an বসে। an ant, an effort, an Indian, an ox, an ulcer (ক্ষত).


[ii] O, এই vowel-এর উচ্চারণ owa (ওয়া)-র মতো হলে তার আগে a বসে। a one-act play, a one-rupee note, a one-day cricket match, a one-man show, a one-sided opinion (একপেশে মত), a one-eyed deer.


[iii] u, eu, ew-র উচ্চারণ 'ইউ' হলে তার আগে a বসে। a union, a university, a unit, a eulogy (প্রশংসাপত্র), a eucalyptus tree, a ewe (য়িউ-মেয়ে ভেড়া), a u-turn, a Ukrainian (ইউক্রেন্ দেশের বাসিন্দা), a useful book, a unique opportunity, a usage (একটি প্রচলিত ভাষারীতি), a unicorn (গ্রিক ও ল্যাটিন পুরাণে বর্ণিত কাল্পনিক একশৃঙ্গী অশ্ব), a European, a US plane.


[iv] h-এর উচ্চারণ যখন স্পষ্ট 'হ' উচ্চারিত হয়, তখন সেই h-এর আগে a হয়; যেমন, a home, a history lesson.

কিন্তু যখন mute-h, অর্থাৎ h-এর উচ্চারণ উহ্য থাকে, তখন an বসে। যেমন, an honour, an honourable man, an hour, an honest man, an heir ইত্যাদি।

[v] Consonant-এর উচ্চারণ যখন vowel-এর মতো, তখন তার আগে an বসে। যেমন, an M.A., an H.S. School, an LMF, an FIR (First Information Report), an M.R.C.P, an N.C.C. cadet, an M.P. an LL.B. an M.LA., an S.D.O., an S.O.S, an M.Sc., an M.D. ইত্যাদি।


যে যে ক্ষেত্রে A অথবা AN ব্যবহৃত হয়:

🖎একবচন, গণনাযোগ্য বিশেষা বা singular coun noun-এর আগে 'এক' এই অর্থে A man was standing before the door. He eats an apple everyday. He bought a dozen bananas. There are a hundred cows in the shed.


🖎any, every অর্থে A triangle (ত্রিভুজ) is a geometrical figure (জ্যামিতিক নকশা). An owl can see in the dark.


🖎জনৈক অর্থে A Mr Saha came to see you. (অর্থাৎ বক্তা তাকে চেনে না)। Do we know a Robin Mondal? আমরা কি কোনো রবীন মন্ডলকে চিনি?


🖎কারওর তুল্য বোঝাতে (কখনো-কখনো তুচ্ছার্থে) My boss is a little Napoleon. (ALD) আমার উপরওয়ালা একজন ছোটোখাটো নেপোলিয়ন। Do you think he is an Einstein? তুমি কি মনে করো যে। সে আইনস্টাইনের সমতুল্য? He thinks he is a Bidhan Roy. সে ভাবে (তার হাবভাব এমন যে) সে যেন একজন বিধান রায়।


🖎গুণবাচক বিশেষ্যের আগে There was still an abundance (প্রাচুর্য) of food when we arrived. (ALD) We are looking for someone with a good knowledge of German. (ALD)


🖎সম্বদ্ধের সঙ্গে He is a friend of my father's (ie., one of my father's friends).


🖎গতিবেগ, মূল্য, রেশিয়ো বা অনুপাতের ক্ষেত্রে 'প্রতি' অর্থে Kerosene is twenty rupees a litre, কেরোসিন প্রতি লিটার কুড়ি টাকা।


🖎many/such/quite/rather a এই প্যাটার্নে Many a woman would be glad to do job, অনেক মহিলাই চাকরি করা পছন্দ করবেন। There are quite a lot of people in the street, রাস্তার অনেক লোকই আছে।You are rather a fool. তুমি আসলে একটি বোকা।


🖎as/how/so/too + adj. a এই প্যাটার্নে He is not as clever a boy as he pretends (ভান করে)


🖎একটিও'/'কোনোকিছু' অর্থে: He didn't tell us a thing about his holiday. (ALD) Bubai never spoke a word against Santu.


🖎what দিয়ে শুরু এমন বিস্ময়বোধক বাক্যের সঙ্গে What a joy! What a beautiful goal!


🖎determinative অর্থাৎ বিশেষ্য-নির্দেশক-এর আগে There is a little room in the compartment. কামরায় খুব অল্পই জায়গা আছে।


🖎বৃত্তি, ব্যাবসা, ধর্ম ইত্যাদির ক্ষেত্রে কোনো শ্রেণির একজন সদস্য বোঝাতে: My mother is a doctor. My brother is an East Bengal supporter.


🖎বণ্টনসূচক ব্যবহার: Take this medicine three times a day. ওষুধটি দিনে তিনবার খাবে।


🖎কিছু প্রবাদের সঙ্গে Birds of a feather flock together. চোরে চোরে মাসতুতো ভাই।


🖎কিছু বাক্যাংশের অংশ হিসাবে। 1 have a cold on the chest. (ALD) আমার বুকে সর্দি জনেছে। All of a sudden the tyre burst. (ALD) হঠাৎ-ই চাকা ফেটে গেল। She dressed in a hurry: সে তাড়াহুড়ো করে পোশাক পরল।


🖎few, little, many, quite, rather, such প্রভৃতি কিছু শব্দের আগে A few students came.


🖎Superlative 'most'-এর অর্থ যখন 'very' বা খুব বেশি বোঝায় তখন 'The'-এর পরিবর্তে '৯' বসে। The Giant saw a most wonderful sight. (a most' means 'a very")


যে যে ক্ষেত্রে A, An ব্যবহৃত হয় না


🖎Uncountable Noun-এর আগে Indefinite Article বসে না। যেমন-The car was in motion. As the train had some trouble, it could not gather speed, ট্রেনটি খারাপ থাকায় গতি নিতে পারেনি।


Plural Countable Noun (গণনাযোগ্য বহুবচনাত্মক বিশেষ্য)-এর আগে Indefinite Article ব্যবহৃত হয় না। যেমন-Five rupees, Cotton shirts, Silk clothes.


The ব্যবহারের নিয়ম।


The (vowel-এর আগে উচ্চারণ 'দি', consonant-এর আগে 'দ্য') হচ্ছে definite article; the-এই definite article-এ নির্দিষ্টতা বোঝানো হয়। যে বিষয়ের আগেই উল্লেখ রয়েছে, বা যা বস্তা ও শ্রোতা উভয়ের কাছেই স্পষ্ট প্রতীয়মান, সেটির কথা বলবার সময় আমরা সচরাচর the যোগ করি। যেমন, Here the story ends. এখানেই গল্পের (অর্থাৎ যে গল্পটি বলা হচ্ছিল, সেটির) শেষ।


যে যে ক্ষেত্রে The ব্যবহৃত হয়:

🖎কোনো কিছুকে অন্য অনির্দিষ্ট বিষয় থেকে আলাদা করে, সব কিছু থেকে পৃথক করে নির্দিষ্ট করবার জন্য: We enjoyed the cricket match. (যে-কোনো ক্রিকেট ম্যাচ নয়; একটি বিশেষ ম্যাচের প্রসঙ্গেই বলা হচ্ছে।) Open the window. Shut the door. The man in the dark shirt is his uncle.


কোনো একজন বা একটিকে সমগ্র শ্রেণি বা জাতির প্রতিনিধি হিসাবে উল্লেখ করতে: The cow, the horse. এখানে the cow, the horse মানে 'cow' বা 'horse' বলতে যে প্রাণীকুল বোঝায়, তাদের সবাই। এটিকে ইংরেজিতে Generalising the বলে।


🖎কোনো বৈশিষ্ট্যের জন্য বস্তা ও শ্রোতা উভয়ের কাছেই বিশিষ্ট ও পরিচিত বলে গণ্য কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে। The President (of India) (ভারতের) রাষ্ট্রপতি, The French Revolution ফরাসি বিপ্লব, The High Court উচ্চ আদালত।


🖎প্রাত্যহিক জীবনের সলো সংশ্লিষ্ট বস্তুসমূহ, কার্যাবলি ও লোকের আগে The advocate (অ্যাডভকেট-উকিল): the doctor; the toilet.


🖎নির্দিষ্ট কাল বোঝাতে: The Dark Ages অন্ধকার যুগ, The Sixties যাটের দশক।


🖎বহুসংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্যে বৈশিষ্ট্যসূচক কিছু দ্বারা আলাদা করে কাউকে বা কিছুকে চিহ্নিত করতে: The tall man, The back door.


🖎সাধারণভাবে কোনো আবিষ্কার বোঝাতে The motor car has been with us for almost a century. প্রায় একশো বছর ধরে মোটরগাড়ি আমাদের মধ্যে আছে। Who invented the zip-fastener? দাঁতওয়ালা চেন কে আবিষ্কার করেছিলেন?


🖎Nature বা প্রকৃতিতে যা একটিমাত্র আছে, তা বোঝাতে 'The' বসে। The sun. The moon, The earth


🖎নির্দিষ্ট করে বোঝালে Abstract Noun-এর পূর্বেও 'the' বসে। The kindness of Vidyasagar is known to all


🖎পরে ব্যবহৃত কোনো বাক্যাংশ আরা সীমিত হওয়া, নির্দিষ্ট শব্দের সঙ্গে We live in the house that my father built. আমার বাবার তৈরি বাড়িতে আমি থাকি। এটিকে forward-pointing the বলে।


🖎আগে উল্লিখিত কোনো বিশেষ্য, আগে উল্লিখিত হবার কারণে ইতিমধ্যেই বিশেষিত হয়ে গেলে, পরে আবার উল্লিখিত হলে The সমেত ব্যবহূত হয় (একে back pointing the বলে) Bhutu gave me a book: the book is simply unputdownable (আনপুটডাউনএবল-যে বই পড়তে শুরু করলে ছেড়ে ওঠা যায় না এমন। মন কেড়ে নেওয়া)।


🖎Musical instrument বাজালে তার পূর্বে 'the' বসে। কিন্তু শুধু বাদ্যযন্ত্রের নাম বোঝালে 'the' বসে না। The girl plays the plano, অন্যদিকে 'play on' group verb হলে 'the' বসে না। Priyabrata plays on flute. প্রিয়ব্রত বাঁশি বাজায়।


🖎প্রাকৃতিক জগতের কোনো অংশ কোনো বিশেষণ ছাড়া ব্যবহূত হলে। The sky was blue. The sea is rough. (কিন্তু There is a blue sky. There's a rough sea.)


🖎সাধারণ বিশেষ্যের ওপর শ্রেষ্ঠত্ববাচক অর্থ আরোপিত হলে Sachin was declared the man ( the best player) of the match.


🖎কোনো অংশ বোঝালে বিশেষণের আগে The boy does not like the yellow of an egg. (ডিমের কুসুম)


🖎Relative clause দিয়ে চিহ্নিত noun ও pronoun-এর ক্ষেত্রে The boy who came here yesterday... যে ছেলেটি কাল এখানে এসেছিল। (এক্ষেত্রে 'boy' হল 'who came here yesterday- এই relative clause দিয়ে চিহ্নিত noun.)


🖎my, our, your, his, her, their-এই possessive adjectives বা সম্বন্ধবাচক বিশেষণগুলির পরিবর্তে : Father took the son by the hand. (the hand his hand). The child pulled the puppy by the (=its) tail. He struck (আঘাত করল) me on the (=my) hand. He caught me by the (=my) hand.


🖎Road-এর নামের পূর্বে 'the' বসে কিন্তু Street অথবা Avenue-এর পূর্বে 'the' বসে না। Dr Sudip Choudhury is going along the Jibankrishna Chatterjee Road.


🖎Adjective (বিশেষণ) দিয়েও সমগ্র জাতি বা জনগোষ্ঠী বোঝানো হলে তার আগে 'the' বসে। যেমন, the brave (- The brave men only) যারা বীর তারাই। তেমনি the English (English men) ইংরেজ জাতি (শুধু 'English' বললে, ইংলিশ বা ইংরেজি ভাষাটি বোঝাবে, ইংরেজ বোঝাবে না)।


🖎Comparative degree-র পূর্বে Adverb হিসেবে 'the' বসে। The more, the merrier, (যত বেশি, তত 'আনন্দ)। The sooner, the better. (যত শীঘ্র, ততই ভালো)।


🖎'কোনো বিশেষ ব্যক্তির' অর্থে You hit him on the cheek ( = on his cheek), তুমি তার গালে আঘাত করেছিলে। (এখানে গালটি নির্দিষ্ট ব্যক্তির।)


🖎Concrete (মৃত) noun দিয়ে abstract (বিমূর্ত) গুণ ব্যস্ত করলে সেই concrete বা common noun-এর আগে: The mother ( = mother by affection মাতৃস্নেহ, মাতৃভাব) in her could not resist tears. তাঁর মাতৃস্নেহ বা মাতৃহৃদয় অশ্রুরোধ করতে পারল না।


🖎Comparison যদি দুই-এর মধ্যে আবন্ধ থাকে তবে Comparative degree of Adjective-এর পূর্বে The বসে। He is the younger of the two boys.


🖎নদী, পবর্তশ্রেণি, মহাসাগর, উপসাগর, (bays), স্থলবেষ্টিত উপসাগর, (gulfs), দ্বীপপুঞ্জ (groups of islands) ইত্যাদির নামের আগে The Ganga (গঙ্গা নদী); The Himalayas (হিমালয় পর্বতশ্রেণি: The Indian Ocean (ভারত মহাসাগর); The gulf of Mexico (মেক্সিকো উপসাগর); The Andamans (আন্দামান দ্বীপপুঞ্জ); The West Indies (পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ) ইত্যাদি।


🖎কিছু গ্রন্থ, মহাকাব্য, সংবাদপত্র, জাহাজ, রেলগাড়ি, এরোপ্লেন, রাজনৈতিক দল, সম্প্রদায়, হোটেল, বিখ্যাত অট্টালিকা, দোকান, সাধারণ অর্থে ব্যবহৃত বাদ্যযন্ত্রের নামের আগে The Vedas (বেদগ্রন্থ), The Koran (কোরান গ্রন্থ), The Aajkaal, The Titanic (টাইটানিক জাহাজ), The Rajdhani Express (রাজধানী এক্সপ্রেস-রেলগাড়ি), The Boeing 707 (বোয়িং ৭০৭-এরোপ্লেন), The Conservative, the Labour and the Liberal parties-(ইংল্যান্ডের তিনটি রাজনৈতিক দল)। The Hindus, The Muslims, The Christians, The Buddhists (হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়), The Tajmahal (তাজমহল-সুবিখ্যাত সৌধ), The Ashoka Hotel, The Variety Stores, The piano, The harmonium, The violin (বেহালা), The guitar.


🖎নির্দিষ্ট করে বোঝালে Material Noun-এর পূর্বেও 'the' বসে। The gold of Mysore is costly.

মন্তব্য:

আমরা The Ramayana বললেও বলব Valmiki's Ramayana, The Mahabharata বললেও বলব Vedabyasa's Mahabharata, আসলে কোন্ বইয়ের আগে the হবে, কোন বইয়ের আগে the হবে না এই নিয়ে বন্ধু মত বর্তমান। এই প্রসলো Rowe and Webb বলেন


যেসব বইয়ের নামের আগে স্বয়ং লেখক নামকরণে the ব্যবহার করেছেন, সেই the রাখতেই হবে। যেসব নামকরণে the নেই, সেসব খানে the ব্যবহারের বাধ্যবাধকতা নেই। যেমন শেকসপিয়রের 'The Tempest'; কিন্তু শুধু 'Macbeth', গ্রন্থ দুটির নাম inverted comma ('-')-র মধ্যে লেখা হল, তা লক্ষ করো। underline বা তলায় একটি দাগ দিয়েও লেখা চলে Macbeth. The Tempest


🖎Ordinals (পূরণবাচক সংখ্যা), superlative degree (শ্রেষ্ঠত্ববাচক ক্রম)-এর আগে, proper noun যখন common noun (জাতিবাচক বিশেষ্য) হিসাবে ব্যবহৃত হয়, তখন তার আগে, এবং কোনো noun profession (বৃত্তি) নির্দেশ করলে। The first, the last (ordinals); the tallest boy, the fastest train (superlative degree); Bankimchandra is the Scott of Bengal. বঙ্কিমচন্দ্র হলেন বাংলার স্কট: (এখানে ঔপন্যাসিক স্কটের মতন একজন ঔপন্যাসিক-common noun বোঝাচ্ছে); Bombay is called the Manchester of India.-বোম্বাইকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় (এখানে শিল্পাঞ্চল ম্যাঞ্চেস্টারের মতো একটি স্থান বোঝাচ্ছে।) He has joined the Bar (he has become a lawyer); bar শব্দের অর্থ আদালত হলেও এখানে তা আইনজীবীর বৃত্তি বোঝাচ্ছে; Prabuddha will join the army. (will become a soldier); প্রবুধ সৈনিক হবে। Army শব্দের অর্থ সৈন্যদল হলেও এখানে তা সৈনিকের বৃত্তিকে বোঝাচ্ছে।


🖎কোনো Province-এর নামের descriptive ভৌগোলিক অর্থ থাকলে 'the' বসে। The Punjab, The Deccan.


🖎দেশগুলি collectively বোঝালে 'the' বসে। The U.S.A., The U.K.


🖎বিশেষ কোনো পরিবার বা পদবিধারীদের কথা বলবার সময় plural number-এর আগে The Roys, the Bhattacharyas রায়েরা, ভট্টাচার্যরা।


🖎যখন দুটি পৃথক noun (বিশেষ্যপদ) and দ্বারা যুক্ত হয় তখন প্রত্যেকটির আগে: The boy and the girl, the headmaster and the secretary. 

মনে রাখতে হবে 

আধুনিক ইংরেজিতে the-এর ব্যবহার বর্জনের বা কমানোর দিকেই ঝোঁক। বিশেষভাবে নির্দিষ্ট করার ব্যাপার না। থাকলে proper noun, material noun, abstract noun-এর আগে the ব্যবহার করার রেওয়াজ নেই। যেমন, Ashok, gold, honesty, (কোনো ক্ষেত্রেই the নেই) তবে the great Ashok, the gold of Golkunda, the honesty of the taxi-driver এভাবে বলা হয়। Common noun plural-এ the না দেওয়াই বিধেয়, যদি না বিশেষভাবে নির্দিষ্ট করার কথা থাকে। তাই সাধারণভাবে আমরা বলি Birds fly-পাখিরা ওড়ে। Rivers flow-নদীগুলি বয়ে যায়। তবে common noun plural-কে particularised বা বিশেষিত করে আমরা বলি The birds in my cage আমার খাঁচার পাখিগুলো। The rivers of South Bengal have saline water. দক্ষিণবঙ্গের নদীগুলির জল লবণাক্ত।


যে যে ক্ষেত্রে The ব্যবহৃত হয় না:

🖎গণনাযোগ্য, অথচ অনির্দিষ্ট ও সাধারণ অর্থে বহুবচন হিসেবে ব্যবহৃত বিশেষ্যের আগে: 1 love flowers (সাধারণভাবে, সকল ফুল) Are nurses well paid here? (সাধারণভাবে সকল নার্সেরা)


মন্তব্য কিছু বহুবচন বিশেষ্যটি নির্দিষ্ট করে কিছু বোঝালে তার আগে The' বসবে। The cows below the trees belong to us. গাছের তলার গোরুগুলি আমাদের। The books you gave me are lost তুমি যে বইগুলি দিয়েছিলে তা হালিয়ে গিয়েছে।


🖎গণনাযোগ্য নয় এমন বিশেষ্যের আগে Honesty is the best policy. He is fond of chocolate, (কিন্তু The honesty of the beggar)


🖎অধিকাংশ নামবাচক বিশেষ্যের আগে Calcutta is the city of joy. Ranjan Babu is popular among his students


🖎মনুষ্যজাতি অর্থে mani, একই পরিবারের father, mother de baby, cook, nurse প্রভৃতির আগে: Man is mortal মানুষ মরণশীল। Father called me in the afternoon, বাবা আমাকে বিকেলে ডাকলেন।


🖎School, college, church, hospital, court, bank, market, prison, post office ইত্যাদি বিশেষ স্থানগুলির সঙ্গে সংশ্লিষ্ট কাজের উদ্দেশ্যে সেইসব জায়গায় গেলে এইগুলির আগে article বসে না। যেমন,


He goes to school/college. (to learn).

He goes to church (to pray)

He goes to hospital, for treatment)

He goes to market. (to sell or buy)

He went to prison. fas a punishment)


কিন্তু অন্য উদ্দেশ্যে গেলে বা ব্যবহৃত হলে 'the' article বসে।


Ram went to the school to see the Headmaster, (পড়তে নয়।)

Anamitra went to the hospital to see his father. (চিকিৎসার জন্য নয়।।


🖎বাগধারার অন্তর্গত বহু plurase-এর আগে at night, at home, on foot, to take root, to call to mind ইত্যাদি।


🖎শহরের রাস্তা ইত্যাদির আগে Park Street, Shakespeare Sarani, College Square.


🖎ভাষা, ঋতু, উৎসবের নামের আগে: English (ইংরেজি ভাষা), Bengali (বাংলা ভাষা), Spring (বসন্তকাল), Christmas day (বড়োদিন)। কিন্তু The English (ইংরেজ জাতি), The Bengalee (বাঙালি জাতি)।


🖎সাধারণভাবে খাওয়ার নামের আগে Would you like to have lunch/dinner with me? তুমি কি আমার সঙ্গে দুপুরের খাওয়া/রাত্রির খাওয়া খেতে পছন্দ করবে? What do you take in the afternoon, tea or coffee? বিকেলে তুমি কী নেবে, চা না কফি।


🖎Lake(হ্রদ), Cape (অন্তরীণ), Mount (নির্দিষ্ট পর্বতশৃল), Single island (কোনো একটি দ্বীপ)-এর নামের আগে Chilika lake, Everest, Sri Lanka.


🖎উপাধি ও তারপর বিশেষ্য থাকলে তার আগে Samrat Vikramaditya was famous for his wisdom. সজাট বিক্রমাদিত্য 'তাঁর প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। Governor Shah will visit our school. রাজ্যপাল শাহ আমাদের স্কুল পরিদর্শন করবেন।


🖎কোনো কোনো অসুখের নামের আগে I had a sudden attack of jaundice. আমার হঠাৎ-ই জন্ডিস্ হয়েছিল।


🖎দুটি বিশেষ্য একক হিসেবে ব্যবহৃত হলে দ্বিতীয়টির আগে a cup and saucer পেয়ালা-পিরিচ, a knife and fork ছুরি-কাঁটা।


🖎অধিকাংশ অর্থে most (of) ব্যবহৃত হালে তার আগে: Most of the people enjoyed the show. অধিকাংশ লোকই অনুষ্ঠানটি উপভোগ করেছিল।


🖎'Kind of, 'sort of, 'type of প্রভৃতির পরে ব্যবহৃত বিশেষ্যের আগে What type of a joke it is!


🖎এটা কী ধরনের রসিকতা। It is a kind of machine. এটি এক ধরনের যন্ত্র।


🖎দুটি nenin একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে দ্বিতীয়টির আগে The principal and chairman Mr Bose gave a nice talk, অধ্যক্ষ ও সভাপতি মি. বসু সুন্দর একটি ভাষণ দিলেন। [এখানে Mr Bose একাধারে অধ্যক্ষ ও সভাপতি।



A থেকে z পর্যন্ত বাংলা সঠিক উচ্চারণ

বাংলা নামের ইংরেজি বানান Bengali to English Name 

বাংলা নামের ইংরেজি বানান

বাংলা বর্ণের ইংরেজি উচ্চারণ

English Reading শেখার সহজ উপায়!

English Spelling - ইংরেজি বানানের নিয়ম

English Spelling in Bengali - ইংরেজি বানান

English Week Name - ইংরেজি 12 মাসের নাম

Tense চেনার সহজ উপায়

Continuous Tense

Past tense সহজ বাংলায় শিখুন

Spoken English Online Course with Bengali

Vowel কাকে বলে কত প্রকার ও কি কি?

Vowel sounds in English

was were - ব্যবহার শিখুন সহজে

Narration change শেখার সহজ কৌশল

Narration Change Rules in Bengali

direct indirect narration

Direct to indirect speech Example with Bengali meaning

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Cookie Policy
Ok, Go it!
To Top